ফাইল ছবি
সারাদেশ

পাবনা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পাবনার টেবুনিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন বিকল হয়েছে। এ ঘটনায় পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটির সকালে টেবুনিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিকল ইঞ্জিনকে সরানোর পর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা