সারাদেশ

অ্যাম্বুল্যান্সে ইয়াবা পাচার আটক পিয়ন

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নকে অ্যাম্বুল্যান্সে করে ২০ হাজার পিস ইয়াবা পাচার কালে তাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।।

আটককৃত পিয়ন রামু উপজেলার কচ্ছপিয়া চাকমারকাটা এলাকার নুর আহাম্মদের ছেলে আব্দুর রহিম। তার বিরুদ্ধে এর আগেও অ্যাম্বুল্যান্সে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের অভিযোগ ছিল।

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ইয়াবার একটি চালান অ্যাম্বুল্যান্সে করে পাচারের গোপন সংবাদের খবরে টেকনাফ থানা পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবার চালান পাচারের প্রস্তুতিকালে হাসপাতালের পিয়ন আবদুর রহিমকে ২০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা