সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হেলপার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ইব্রাহীম আলী (১৪) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ ও চালক সাইদুল ইসলাম মোমিনকে আটক করে থানায় নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিয়ে পৌর এলাকার হাটকালুগঞ্জ ইমরান ফিলিং স্টেশন (তেলপাম্পের) সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাইটঘাট গ্রামের রেলপাড়ার শরিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মালবোঝাই ট্রাকটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাচ্ছিল। এর মধ্যে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ট্রাকচালকের ঘুম ঘুম ভাব হলে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ এলাকার ইমরান ফিলিং স্টেশন তেলপাম্পের সামনে গাড়িটি পার্কিং করেন। এরপর চালক সাইদুল ইসলাম ট্রাকের ভেতরে আর সহকারী ইব্রাহীম আলী ট্রাকের নিচে পাটি বিছিয়ে ঘুমিয়ে পড়েন। পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চালকের ঘুম ভাঙলে তিনি ট্রাকটি চালু করে সামনের দিকে নিয়ে যান। এ সময় ইব্রাহীম ঘুমন্ত অবস্থায় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাদিউজ্জামান। তিনি জানান, মরদেহ সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ট্রাকটি মালিকপক্ষের কাছে এবং চালক সাইদুল ইসলাম মোমিনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা