-ফাইল ছবি
সারাদেশ

পানিতে ভেসে গেল ২ সন্তানসহ মা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের সাংঙ্গাই ত্রিপুরা পাড়া এলাকায় পাহাড়ের জুম খামার থেকে ফেরার পথে রাঙাঝিরি পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে একই পরিবারের ৪ জন নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেন- সাঙ্গাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজেরুঙ ত্রিপুরা (১২) এবং ছেলে প্রদীপ ত্রিপুরা (৭)। তবে আহত অবস্থায় নিখোঁজ কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা রক্ষা পেয়েছেন।

জানা যায়, রাতে হঠাৎ প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হয়। তাড়াহুড়া করে রাঙাঝিরি থেকে উঠার সময় পা পিছলে পাহাড়ি ঝিরির পানির স্রোতে ভেসে যান মা এবং দুই শিশু। খবর পেয়ে স্থানীয়রা রাঙাঝিরিসহ আশপাশের পাহাড়ের ছড়ামুখ গুলোতে নিখোঁজদের খোঁজাখুঁজি করে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা জানান, পাহাড়ি জুম থেকে পাড়ায় ফেরার পথে কৃষ্ণতী ত্রিপুরাসহ ৪ জন পাড়ার পাশে ঝিরিতে গোসল করতে নামেন। এ সময় প্রবল বর্ষণ শুরু হলে ঝিরি থেকে উঠার সময় পাহাড়ের মাটি ধসে তারা ঝিরিতে পড়ে যায়। কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা প্রাণে বেঁচে গেলেও অপর ৩ জন পাহাড়ি ঢলে ভেসে যায়। তাদের এখনো খোঁজ পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা