সারাদেশ

নড়াইলে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে সড়ক দুর্ঘটনায় খাসিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট (৫০)সহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত এগারোটার দিকে উপজেলার ডুমুরিয়া-সিবানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অপর ব্যক্তি হলেন, টোনা গ্রামের শওকত সরদার (৬০)। শওকত বড়দিয়ার মুন্সি মানিক মিয়া কলেজের নাইটগার্ড ছিলেন।

পুলিশ জানায়, সুইট নিজে প্রাইভেট কার চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। রাত এগারোটার দিকে দিকে কালিয়া-খুলনা সড়কের সিবানন্দপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে যান। এ সময় সুইট এবং তার সঙ্গে গাড়িতে থাকা শওকত ঘটনাস্থলেই মারা যান। তবে গাড়িতে থাকা আরও একজন বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খাতুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। গাড়িটি এখনও পানিতে ডুবে আছে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা