ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ ট্রলার ডুবি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি মায়ের দোয়া নামে একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে ১১ জেলে ছিলো। তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আন্ধারমানিক মোহনা-সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

আলীপুর মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, দুপুরের দিকে পিরোজপুরের তেলিখালি এলাকার হারুন মাঝির ট্রলারটি মাছ ধরা শেষে তীরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলার ওই ১১ জেলেকে উদ্ধার করে। পরে বিকেলে উদ্ধার হওয়া জেলেদের পাথরঘাটা এলাকার জ্ঞানপাড়ায় নিয়ে যাওয়া হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা