অবৈধ জাল
সারাদেশ

৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল ও বড়ই ভিটা বিলে অভিযান চালিয়ে চার লাখ টাকার অবৈধ চায়না, দুফাইর, গড়া ও ভেষাল জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।

জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল ও বড়ই ভিটা বিলে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দুটি চায়না, তিনটি ভেষাইল, চারটি বড় দুহার, আটটি ছোট দুহার ও চারটি গড়া জাল এবং সরঞ্জাম জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। চায়না জাল উপজেলা চত্বরে এসে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওহায়িদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা