বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খাজা মহিউদ্দিন।
সারাদেশ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খাজা মহিউদ্দিন আর নেই

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষাসৈনিক খাজা মহিউদ্দিন (৯১) আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জোহর নামাজের পর জানাজা শেষে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জাসদের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বল ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুদ্দিন উপস্থিত ছিলেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকার বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খাজা মহিউদ্দিন। তিনি দুই স্ত্রী, তিন ছেলে দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সংগঠক হিসেবে তিনি মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারাগারের রোজনামচা গ্রন্থে বঙ্গবন্ধু খাজা মহিউদ্দিনের কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা