মেছোবাঘ
সারাদেশ

লোকালয়ে মেছোবাঘ

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের চেয়ারম্যান বাড়ি থেকে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। মেছোবাঘটি সাড়ে তিন ফুট লম্বা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মেছোবাঘটি আটক করা হয়।

জানা গেছে, ‘মেছোবাঘ এসেছে’ বলে বেশ কয়েকদিন ধরে এলাকায় একটি আতঙ্ক বিরাজ করেছিলো। আজ সকালে লাকুরতলা গ্রামের চেয়ারম্যান বাড়িতে মেছোবাঘটি দেখা যায়। ওই সময় মেছোবাঘটিকে ফাঁদে আটকাতে সক্ষম হয় এলাকাবাসী। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়।

পাথরঘাটা রেঞ্চ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, বনবিড়াল অথবা মেছোবাঘ খুব দ্রুতগামী প্রাণী। এরা খুবই ভয়ংকর হয়। গবাদি পশু-পাখির অনেক ক্ষতি করে। গ্রামবাসীর হাত থেকে মেছোবাঘটি নিরাপদে উদ্ধার করে বনে অবমুক্ত করে দেয়া হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা