সারাদেশ

নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৭৫, মৃত্যু ৫৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশে করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে লকডাউন শিথিল হওয়ার পর থেকেই আশংকাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬২ জন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৪৭৫ জনে।

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।তবে ২৪ ঘণ্টায আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

নারায়ণগঞ্জে আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৭৪৫ জন, সদর উপজেলায় ৪৯৯, রূপগঞ্জে ৮২, সোনারগাঁয়ে ৭১, আড়াইহাজারে ৪৫ এবং বন্দর উপজেলায় ৩৩ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছে।

যার মারা গেছেন তাদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৪২ জন, সদরে ১৩, সোনারগাঁয়ে ২ জন এবং বন্দরে ও রুপগঞ্জে ১ জন করে।

জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ২৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৮১ জন। যারা সুস্থ্য হয়েছেন তাদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৯৩ জন, সদরে ৪৯, আড়াইহাজারের ১৫, সোনারগাঁয়ে ১৪ ও রূপগঞ্জের ৪ জন রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা