সারাদেশ

ভিড় সামাল দিতে না পারায় মার্কেট বন্ধের ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে করোনার সংকটকালেও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সরকার বিধিনিষেধ তুলে দিয়েছে মার্কেট ও বিপনী বিতানের ওপর থেকে।

তবে ক্রেতাদের উপচে পড়া ভিড় সামলাতে না পেরে ফরিদপুর শহরের সব মার্কেট ও বিপনী বিতান বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক জরুরী সভা শেষে এ সিদ্ধান্ত হয়।

এর আগে সরকারি ঘোষণা অনুযায়ী রবিবার (১০ মে) খুলে দেওয়া হয় শহরের নিউমার্কেটসহ অন্যান্য বিপনী বিতান। তবে প্রথম দু’দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে করোনা সংক্রমণের ভয়াবহ ঝুঁকি তৈরি হতে পারে- এ আশঙ্কায় সব মার্কেট ও বিপনী বিতান বন্ধ করে দেওয়া হয়।

সোমবার মার্কেট খোলা পর বেলা ১২টার দিকে নিউমার্কেট ও চকবাজার কাপড় পট্টিতে গিয়ে দেখা গেছে, মার্কেটের গেটে পুলিশ প্রহরা রয়েছে। ব্যবসায়ী কমিটির কর্মকর্তারা হ্যান্ড মাইকে ক্রেতাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার জন্য নির্দেশ দিচ্ছেন।

তবে প্রতিটি অলিগলি ও দোকানের সামনে ক্রেতাদের ভিড় কমানো যায়নি। ক্রেতাদের সিংহভাগই নারী। কোলের শিশুও নিয়ে এসেছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রাখছিলেন না অনেকে। ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী কমিটির কর্মকর্তাদের হিমশিম খেতে দেখা যায়।

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এরপর ব্যবসায়ী নেতৃবৃন্দ মঙ্গলবার থেকে সব মার্কেট ও বিপনী বিতান বন্ধ রাখার ব্যাপারে একমত পোষণ করেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত

লক্ষ্মীপুরে অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ও সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিব...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হেমায়েতপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভারের হেমায়েতপুরে আবারও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র...

বরিশালে ভেঙ্গে পড়েছে উদ্ধারকারী জাহাজের ক্রেন

কীর্তনখোলা নদীতে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা