সারাদেশ
করোনা পরিস্থিতি

ঘাটগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক:

গত কয়েকদিনে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালাবাড়ি নৌরুটে রাজধানী মুখী মানুষের চাপ বেশি থাকলেও আজ দুই ঘাটেই ঘরমুখো মানুষের বাড়তি চাপ দেখা গেছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে মানুষ যেমন ঢাকায় প্রবেশ করছে, তেমনি ঢাকা থেকেও বাড়িতে ফিরছে শত শত মানুষ।

প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ছাড়াও অসংখ্য মানুষ পায়ে হেঁটে ফেরি পারাপার হচ্ছেন। এসময় তাদের মাঝে ছিল না কোন সামাজিক দূরত্ব। ফেরিতে গায়ে গায়ে লেগে দাঁড়িয়ে ছিল যাত্রীরা।

দোকানপাট খোলায় অনেকে ফিরছেন কর্মস্থলে। অনেকে আবার ঢাকা থেকে ছুটছেন বাড়ির উদ্দেশে। গণ পরিবহণের অভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ঘাট ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, করোনা পরিস্থিতির কারণে ১৭টি ফেরির মধ্যে জরুরি সেবায় নিয়োজিত এ নিত্য পণ্য পরিবহনের যান চলাচলের জন্য বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে। কিন্তু গত কয়েকদিন ধরে গাড়ি ও যাত্রীদের চাপ বাড়ছে। প্রতিদিন বিকেলের দিকে যাত্রীদের চাপ অতিরিক্ত বেড়ে গেলে ফেরিও দুই/একটি বাড়াতে হচ্ছে।

তিনি আরও জানান, "মানুষের ভিড় সামলানো সম্ভব হচ্ছে না। কেউ সামাজিক দূরত্বের নির্দেশনা মানছে না। মানুষ চলে আসলে তো আর উপায় নেই, পারাপার তো করতেই হয়। আর যাত্রী পারাপার নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়, পুলিশ প্রশাসন ও ঘাট ইজারাদাররা এটা নিয়ন্ত্রণ করে থাকে।

গত ১০ মে থেকে দোকানপাট খুলে যাবে, এমন ঘোষণার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালাবাড়ি ফেরি ঘাট দিয়ে হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে। প্রথম দিকে রাজধানীতে আসার প্রবণতা বেশি থাকলেও দিন দিন ঘরমুখো মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা