সারাদেশ
করোনা পরিস্থিতি

স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বেচাকেনা

সান নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতির মধ্যে ঈদকে সামনে রেখে খুলে দেয়া হয়েছে দোকানপাট ও শপিং মল। কিন্তু খুলনা ছাড়া সব বিভাগীয় শহরে শপিং মল ও মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। তবে নারায়ণগঞ্জ,মুন্সীগঞ্জ ও পঞ্চগড়সহ অনেক জেলাতেই খুলেছে দোকানপাট ও শপিং মল। সেখানে কিছু কিছু দোকানে মানলেও অধিকাংশ দোকানেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনেই চলছে বেচাকেনা। এতে বেড়ে গেছে করোনা সংক্রমণের ঝুঁকি।

দেশের সবচেয়ে বেশি করোনা ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ। সেখানে খুলেছে বেশিরভাগ মার্কেট ও বিপণি বিতান। নগরীর চাষাড়া, ডিআইটি, কালিরবাজারসহ বিভিন্ন এলাকার বিপণি বিতানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে অধিকাংশ বিপণি বিতানে মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনা। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। দোকানগুলোর সামনে নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা।

এদিকে মার্কেট খোলা থাকায় সকাল থেকেই নগরীর সড়কগুলোতে বেড়েছে মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা। অভিভাবকদের সঙ্গে অনেক শিশুকেও রাস্তায় দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে গতকাল (১০ মে) ব্যবসায়ী নেতারা শপিং মল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও অনেকেই খুলেছে দোকানপাট। সকাল থেকে যানজটের নগরীতে পরিণত হয়েছে রংপুর। যারাই বিপণিবিতান খুলেছেন ডেটল মিশ্রিত পানি দিয়ে স্প্রে করা ছাড়া আর কোনও সুরক্ষা ব্যবস্থা দেখা যায়নি। শারীরিক দূরত্ব না মেনেই চলছে বিকিকিনি।

যারা শপিং করতে বের হচ্ছেন তারা জানান, খুব প্রয়োজন বলেই বের হয়েছেন। তবে কেন এত বেশি প্রয়োজন এর সদুত্তর দিতে পারেননি অধিকাংশই।

ব্যবসায়ীরা জানান, 'দীর্ঘদিন পর দোকান খুলেছি। এরিমধ্যে আমরা অনেক লসে আছি। বাধ্য হয়ে দোকান খুলতে হয়েছে। চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে দোকান চালাতে।'

নারায়ণগঞ্জের পাশের জেলা মুন্সীগঞ্জ। সেখানে এরিমধ্যে প্রায় ৫শ' মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে করোনা ছড়িয়েছে মুন্সীগঞ্জে। সেখানেও খুলেছে বিপণি বিতান। সেখানেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে সব ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে।

পঞ্চগড়ে শপিং মল ও মার্কেটে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষকে ভিড় ঠেলে শপিং করতে দেখা গেছে। এত লোক সমাগম হয়েছে বিপণি বিতানগুলোয় যে স্বাস্থ্যবিধি মানার মতো পরিস্থিতি ছিল না সেখানে।

একই চিত্র দেশের অধিকাংশ জেলার মার্কেট ও শপিং মলে। মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নির্দেশনা। চিকিৎসকরা জানান, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে বহুগুণ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা