সারাদেশ

দেশে করোনায় প্রথম কারাবন্দির মৃত্যু

সিলেট প্রতিনিধি:

প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে একজন বন্দির মৃত্যু হয়েছে। দেশে করোনায় এখন পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হলেও এ ভাইরাসের প্রথম কোনো বন্দির মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ মে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। মারা যাওয়া ব্যক্তি একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায়।

মৃত বন্দির করোনা শনাক্ত হওয়ার পর সোমবার রাতেই ওই বন্দি কারাগারের যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেটি লকডাউন করা হয়েছে। কারাগারে ওই বন্দির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে কারা সূত্রে জানা গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ৫ মার্চ একটি খুনের মামলায় তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। এরপর গত ৮ মে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করেন।

পরদিন ৯ মে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর সোমবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা