সারাদেশ

টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনার বিস্তার প্রতিরোধে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় টাঙ্গাইলের সকল মার্কেট ও দোকান-পাট বন্ধ ঘোষণা করেছে টাঙ্গাইলের জেলা প্রশাসন।

তবে সীমিত আকারে হলেও মার্কেট খুলে দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।

সরকার গত ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতি দিলেও সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি না মানায় বৃহস্পতিবার থেকে সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বুধবার বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের মধ্যে জনসাধারণের সুবিধার্থে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ কয়েকটি শর্তে মার্কেট, বিপণিবিতানসহ দোকানপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত চার দিন পরিদর্শনে দেখা গেছে, ক্রেতা ও বিক্রেতাদের ৯০ শতাংশই শর্তের বিষয়ে অবহেলা করেছেন। জনসাধারণের সার্বিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পুনরায় মার্কেট, বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে দোকান বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টাঙ্গাইলের অধিকাংশ মানুষ। তবে বিপাকে পড়েছেন দোকান মালিকরা। আগের পণ্যের সঙ্গে নতুন করে তারা অনেক মাল দোকানে তুলেছেন। দোকান বন্ধের ঘোষণায় তারা ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, সীমিত আকারে হলেও যেন ঈদের আগে মার্কেট খুলে দেয়া হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা