সারাদেশ

প্রেসক্রিপশন লেখার সময় ভুয়া চিকিৎসক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে মো. জহুরুল ইসলাম (৩২) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের র‍্যাব-১১ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. জহুরুল ইসলাম বগুড়ার শেরপুর উপজেলার বনবীর বালা এলাকার শাজাহান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন মো. জহুরুল ইসলাম। তিনি নিজেকে চর্ম-যৌন, মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিতেন। তার ব্যবহৃত সিলে নিজেকে ডা. মো. জহুরুল ইসলাম, ডি.এম.এফ (ঢাকা), বি.এইচ.এস (স্বাস্থ্য) ও উপসহকারী (কো.) মেডিকেল অফিসার উল্লেখ করতেন।

আজ দুপুরে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় মো. জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছে নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে কিছুই দেখাতে পারেননি তিনি। এ সময় তার কাছ থেকে রোগী দেখার একটি স্টেথোস্কোপ, একটি স্পেরোমিটার ও তিনটি ভুয়া সিল জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা দিয়ে আসামিকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা