সারাদেশ

বিয়েবাড়ি হলো মৃত্যুপুরী!

নিজস্ব প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ: বিয়ে নিয়ে নানা শখ থাকে সবার। মিজানুর রহমানের ছিলো এমন শখ। নতুন বউকে ঘরে তুলতে স্বজনদের নিয়ে নৌকায় যাচ্ছিলেন বর তিনি। কিন্তু মুহূর্তেই পুরো দৃশ্যপট পাল্টে গেলো।

বিয়েবাড়ির সব আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। বরযাত্রীর নৌকায় বজ্রপাতে একে একে প্রাণ হারিয়েছেন বাবা, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ ১৬ জন। আনন্দের বিয়েবাড়িতে এখন শুধু কান্না আর আহাজারি।

মিজানুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নামোসূর্য নারায়ণপুর গ্রামে। বুধবার পার্শ্ববর্তী পাঁকা ইউনিয়নের নতুন বউকে বাড়িতে আনার দিন ঠিক ছিল তার।

বরকে নিয়ে এদিন বেলা ১১টার দিকে কনের বাড়িতে রওনা দেন আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা। নৌকায় নারায়ণপুর ইউনিয়নের আলীমনগর ঘাট থেকে পাঁকা ইউনিয়নের তেলেখালী দক্ষিণ পাঁকা গ্রামের ঘাটে পৌঁছানোর পর দুপুর ১২টার দিকে বজ্রপাত হয়। এতে মুহূর্তেই প্রাণ হারান ১৬ জন।

পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, সদর উপজেলার নারায়ণপুর থেকে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়া একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি। নৌকায় মোট যাত্রী ছিলেন ৫৫ জন।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিন শরীফ বলেন, মিজানুর রহমানের বউ তুলে নেয়ার দিন ছিল বুধবার।

আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা বেলা ১১টার দিকে পদ্মা নদীতে নৌকায় রওনা হন কনের বাড়ির উদ্দেশ্যে। নৌকাটি পাঁকা ইউনিয়নের তেলেখালী ঘাটে পৌঁছালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বর মিজানুর রহমান বেঁচে ফিরলেও তার বাবা পাথু মারা গেছেন। আত্মীয়-স্বজনরাও অনেকে মারা গেছেন।

তিনি আরো বলেন, গ্রামজুড়ে এখন কান্নার রোল পড়েছে। হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন। যারা শুনছেন তারাই ছুটে আসছেন। আমি বাড়ি বাড়ি গিয়ে মৃতদের নাম ঠিকানা জোগাড় করছি। তবে মানুষের এত চাপ যে এ মুহূর্তে মৃতদের নাম ঠিকানা একত্রিত করারও সম্ভব হচ্ছে না।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন জানান, দক্ষিণপাঁকা তেররশি গ্রামে বিয়ের আয়োজন ছিল। বরের বাড়ি নারায়ণপুর ইউনিয়নে আর কনের বাড়ি আমার ইউনিয়নে। বরযাত্রী নিয়ে লোকজন দক্ষিণ পাঁকা খেয়াঘাটে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়। তখন তারা ঘাটের একটি ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত আঘাত হানে ওই ঘরের ওপর। ঘটনাস্থলেই ১৬ জন মারা যান।

মৃতরা হলেন- জমিলা বেগম, তবজুল, সাদল, রফিকুল, লেচন, সজীব, টকি বেগম, আলম, পাজু, সহবুল, বেলি বেগম, বাবুল, মৌসুমী, টিপু সুলতান, বাবু ও আশিকুল ইসলাম। তারা সবাই নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। রফিকুল পাঁকা ইউনিয়নের বাসিন্দা। তিনি মাঝি ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন জানান, বিয়ে আগেই হয়েছিল। আজ নতুন বউকে আনতে যাচ্ছিলেন তারা। নৌকাটি ঘাটে এসে পৌঁছার পর বজ্রপাতের ঘটনা ঘটেছে। ১৬ জন মারা গেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা