সারাদেশ

রোগীবাহী গাড়িতে ৬১ লাখ টাকার মাদক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক থেকে রোগী বহনকারী একটি মাইক্রোবাস থেকে ৬১ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল কুদ্দুস (২৯) নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক আব্দুল কুদ্দুস টেকনাফের উত্তর ডেইলপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

জানা গেছে, বুধবার মধ্যরাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি রোগীবাহী মাক্রোবাস থামানো হয়। পরে মাইক্রোবাসের এসির বক্সের ভেতর লুকানো ৩৩ লাখ টাকা মূল্যের ১১ হাজার ইয়াবা ও ২৮ লাখ টাকা মূল্যের ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। ওই সময় গাড়ির ভেতর রোগী সেজে বসেছিল কয়েকজন।

আলী হায়দার আজাদ আহমেদ জানান, করোনা মহামারির কারণে গাড়ি চলাচলের বিধিনিষেধ থাকায় রোগী বহনের নতুন পন্থা অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা। এসব পন্থায় মাদক পাচার ঠেকাতে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা