সারাদেশ

পতিতাবৃত্তির অভিযোগে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পতিতাবৃত্তির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-মারুফ (৪০), নুপুর (২৮), তৃষ্ণা (২৫), কেয়া (২১), শ্রাবন্তী (২২) ও জাহাঙ্গীর আলম (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (৪ আগস্ট) দুপুরে ওই ৬ জনকে হীরাঝিল এলাকার জীবনের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামিরা বাসা ভাড়া নিয়ে হীরাঝিল এলাকার ১৩ নম্বর গলিতে পতিতাবৃত্তি করতেন। দীর্ঘদিন ধরে তারা ওই পতিতালয় পরিচালনা করে আসছিলেন। ওই চার নারীকে সহযোগিতা করতেন মারুফ ও জাহাঙ্গীর।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাছিব হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা