সারাদেশ

কুকুরের কামড়ে মারা গেছে হরিণ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে একদল কুকুরের কামড়ে মারা গেছে লোকালয়ে ছুটে আসা এক হরিণ।

বুধবার(৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে।

তবে ঘটনার পর সংশ্লিষ্ট কোনো দফতর মৃত হরিণটি উদ্ধার না করায় রাত ৯টা পর্যন্ত সেটি সাগর পাড়ে পড়ে ছিলো।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় উপকূলীয় বন থেকে একটি চিত্রা হরিণ মুরাদপুর গুলিয়াখালী সাগর পাড়ে চলে আসে। এ সময় সাগর পাড়ে থাকা এক দল কুকুর হরিণটিকে দেখে আক্রমণ করেন। কুকুরের ধাওয়ায় দিশেহারা হরিণটি সাগর পাড়ের চারদিকে ছুটতে থাকেন। একপর্যায়ে কুকুরগুলো হরিণটিকে ধরে কামড়াতে থাকেন। ঘটনাস্থলেই হরিণটির মৃত্যু হয়।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু জানায়,বনের ভেতর থাকা হরিণটি সাগর পাড়ে চলে আসে। সেখানে থাকা কুকুরের দল তাকে কামড়ে মেরে ফেলে।

এ ঘটনার পর বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী উপকূলীয় বন কর্মকর্তাদের খবর দেয়। তাঁরা রাত ৯টা পর্যন্ত হরিণটি উদ্ধার করতে আসেননি।

এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আসলে হরিণের মৃত্যুর খবর আমরা একটু দেরিতে পেয়েছি। খবর পেয়েই সেখানে আমার একজন বিট অফিসারকে পাঠিয়ে মৃত হরিণটি উদ্ধার করেছি। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা