সারাদেশ

রায়পুরে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে।

বুধবার(৪ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ বিস্ফোরণের শব্দ ও আগুন দেখে রোগীরা ছুটোছুটি করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে পাইপের লিকেজ বা অতিরিক্ত চাপেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা।

এ ঘটনায় বিস্ফোরণ হওয়া সিলিন্ডারের পাশে থাকা আরো ৭টি সিলিন্ডারের অক্সিজেন শূন্য হয়ে গেছে। করোনা ইউনিটের ২০টি বেডের জন্য সেন্ট্রাল অক্সিজেন প্রক্রিয়ায় সপ্তাহখানেক আগে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে এই ৮টি সিলিন্ডার ও সরঞ্জামাদি দেওয়া হয়েছিলো।

রায়পুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম জানায়, আমাদের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো রোগী হতাহত হননি। আতঙ্কে তাঁরা দৌড়াদৌড়ি করেন। সিলিন্ডারের পাইপের লিকেজ বা অতিরিক্ত চাপেই এমন দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার বাহারুল আলম বলেন, অল্পের জন্য আমরা বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। কোনো রোগীর ক্ষয়ক্ষতি হয়নি। তাঁরা ভয়ে ছোটাছুটি করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা