সারাদেশ

অক্সিজেনের অভাবে প্রাণ গেলো অক্সিজেন ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক অক্সিজেন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মিসকাতুল ইসলাম মিলন শিকদার। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে মারা যান।

তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাডভোকেট নুরুল ইসলাম শিকদারের ছেলে। মিলন পেশায় অক্সিজেন ব্যবসায়ী ছিলেন।
বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাতে জানা যায়, চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিসকাতুল ইসলাম মিলন শিকদার। চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। এ সময় অক্সিজেন লেভেল কমে গেলে মিসকাতুল ইসলাম মিলন শিকদার মারা যান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা