সারাদেশ

বগুড়ায় হেরোইনসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে মৌসুমী আক্তার (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডেমাজানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মৌসুমী আক্তার উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পণ্ডিত পাড়ার মাদক সম্রাট আফতাব হোসেন ওরফে পেতারের মেয়ে। তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমাজানী বাজার এলাকা থেকে ১০০ গ্রাম মাদকসহ মৌসুমী আক্তারকে গ্রেফতার করা হয়। তার বাবা আফতাব হোসেন পেতারও একজন মাদক ব্যবসায়ী। এর আগেও ওই পরিবারের একাধিক সদস্যকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা