সারাদেশ

ফেরিতে উঠতে গিয়ে ধাওয়ায় নদীতে ৩ যাত্রী

নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার ইলিশা ফেরিঘাটে রাজধানীমুখী যাত্রীরা সকাল থেকে জড়ো হতে থাকে। এসময় তাদের গতিরোধের জন্য ধাওয়া দিয়ে ও লাঠিচার্জ করে ফিরিয়ে দেয় পুলিশ ও র‌্যাব। এসময় পুলিশের ধাওয়ায় তিন যাত্রী পানিতে পড়ে যায়। পরে তারা সাঁতার কেটে তীরে উঠেন।

রোববার (২৫ জুলাই) ভোলার ইলিশা ফেরিঘাটে এ দৃশ্য দেখা যায়।

বৈরী আবহাওয়া ও করোনা রোধে বিধিনিষেধের মধ্যেই রোববার সকালে যাত্রীরা ঢাকায় ফেরার জন্য ভিড় করতে থাকেন ইলিশা ফেরিঘাটে। সবার লক্ষ্য ফেরিতে উঠা, তাই তো যে যেভাবে পেরেছেন সেভাবে উঠেছেন ফেরিতে। পাঁচ শতাধিক যাত্রী সকালে ফেরির অপেক্ষায় ছিলেন পারে।

জানা যায়, একটি ফেরি তীরে আসা মাত্র হুড়মুড়িয়ে যাত্রীরা উঠতে থাকেন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নৌ-পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাব সদস্যরা ধাওয়া করেন তাদের। তারপরও কাজ না হওয়ায় বাধ্য হয়েই লাঠিচার্জ করে পুলিশ। এ সময় নদীতে তিনজন পরে যান।

নদীতে পরে যাওয়া হাফিজ জানান, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। ঈদের ছুটিতে বাড়ি আসছি। আজকের মধ্যে যদি আমি ঢাকা পৌঁছাতে না পারি তাহলে চাকরিটা আর থাকবে না। তাই ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। কিন্তু র‌্যাবের ধাওয়া আর যাত্রীদের চাপে নদীতে পরে যাই। আমার প্রয়োজনীয় সকল কাগজপত্র ভিজে গেছে। আমি কিভাবে কী করব এখন?

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান জানিয়েছেন, সকাল থেকেই ইলিশা ফেরিঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। তাদের আমরা বুঝিয়ে বাড়ি ফেরানোর চেষ্টা করেছি। এক পর্যায় তারা আমাদের নির্দেশনা অমান্য করেই ফেরিতে উঠতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় তিনজন নদীতে পরে যায়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা