সারাদেশ

খোলা বাজারে চাল,আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মোট ১১টি পয়েন্টে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রতিকেজি চাল ৩০ টাকা দরে ও আটা ১৮ টাকা দরে বিক্রি করা হবে। এসময় জনসাধারণকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রবিবার (২৫ জুলাই) সকালে কালকিনি উপজেলা সাব-রেজিষ্টার অফিসের সামনের একটি ডিলার পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

জেলা প্রশাসক বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার কর্তৃক আরোপিত চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ওএমএস এর এ কার্যক্রম চালু করা হয়েছে। তিনি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সরকারের দেয়া বিধিনিষেধ পালনে সচেষ্ট হতে আহ্বান জানান।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, এ কর্মসূচির আওতায় কালকিনি পৌরসভার মোট ৬টি পয়েন্টে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রতিকেজি চাল ৩০ টাকা দরে ও আটা ১৮ টাকা দরে বিক্রি করা হবে। এসময় জনসাধারণকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খাইরুল আলম সুমন, জেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ মমরাজ হোসেন কুদ্দুছ,উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম কিরণ, ডিলার দুলাল বেপারী প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা