র সদস্য
সারাদেশ

ময়মনসিংহে জেএমবির সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে আমির হামজা ওরফে আমিরুল (২৮) নামে জেএমবি এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এসময় তার কাছ থেকে পাঁচটি সাংগঠনিক বই, পাঁচটি বুকলেট, চারটি লিফলেট এবং নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার আমির হামজা ওরফে আমিরুল পৌর শহরের ৯ ওয়ার্ডের মো. আব্দুল হাকিমের ছেলে।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে শনিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলা জোরবাড়ীয়া এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মো. আখের মুহম্মদ জয় বলেন, গোপন বৈঠকের সংবাদে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যারা পালিয়ে গেলেও আমির হামজা ওরফে আমিরুলকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আমির হামজা স্বীকার করে যে, সে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা