সারাদেশ

ইলিশ শিকারে যেতে পারছে না জেলেরা

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরি আবহাওয়া ও লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগরে ইলিশ ধরতে যেতে পারছেন না বাগেরহাটের জেলেরা। সব প্রস্তুতি সম্পন্ন করেও ঘাটেই থাকতে হচ্ছে তাদের।

রোববার (২৫ জুলাই) সরেজমিন দেখা যায়, শরণখোলার মৎস অবতরণ কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন ঘাটে নোঙর করা রয়েছে শত শত ফিশিং ট্রলার।

জানা যায়, একদিকে করোনা, অন্যদিকে দীর্ঘ দু'মাসের নিষেধাজ্ঞায় নিঃস্ব হয়ে গেছেন জেলে ও মহাজনরা। তবে এ নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই বৈরি আবহাওয়ার কবলে পড়েছেন তারা। এ ত্রিমুখী সঙ্কটের মুখে লাখ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে চরম হতাশায় রয়েছেন তারা। সময়মতো বঙ্গোপসাগরে জাল ফেলতে না পারলে শুরুতেই লোকসানে পড়তে হবে তাদের।

নিষেধাজ্ঞার অবসর সময়ে জাল ও ট্রলার মেরামত করে সাগরে যাওয়ার উপযোগী করতে একেকজন ট্রলার মালিকের দুই-তিন লাখ টাকা খরচ হয়েছে। জ্বালানি তেল, রসদ সামগ্রী কেনা এবং জেলে শ্রমিক ও মাঝিদের কারও ১০ হাজার আবার কারও ২০-২৫ হাজার টাকা অগ্রিম দিতে হয়েছে। এসব টাকার বেশিরভাগই মহাজনদের কাছ থেকে দাদন ও সুদে নিয়েছেন তারা।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, অবরোধ শেষে অনেক আশা নিয়ে সাগরে রওনা হবেন জেলেরা। কিন্তু বৈরি আবহাওয়ায় তাদের সব প্রস্তুতি মাটি করে দিয়েছে। সময়মতো সাগরে জাল ফেলতে না পারলে তাদের লাখ টাকা লোকসান গুনতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা