সারাদেশ

তড়িগড়ি করে ঘর নির্মাণ: প্রকল্প পরিচালক

নিজস্ব প্রতিনিধি,মুন্সীগঞ্জ: ভূমি ও গৃহহীন জন্য "মুজিব বর্ষের" উপহার প্রধানমন্ত্রীর স্বপ্নে আশ্রয়ণ প্রকল্পের কাজ তড়িগড়ি করায় বিভিন্ন জায়গাতে তৈরিকৃত ঘরে ধসে পড়ার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রধান প্রকল্প পরিচালক মাহাবুব হোসেন।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বালু ভরাটের পরে স্থায়ী কিছুদিন রেখে দেয়ার পরে ঘর নির্মাণের কাজ শুরু করলে এমনটা হতো না। নবীন ইউএনও, এসিল্যান্ডের না বুঝার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ঘর নির্মাণের মেটেরিয়ালর্স সঠিক ভাবে না দেয়া হয়, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, যেহেতু এখন পর্যন্ত কাজ শেষ হয়নি এবং আমাদের বুঝিয়ে দেয়া হয়নি। আশা করবো যেসব সমস্যার কথা উঠে আসছে সেগুলো মিটিয়ে ঘর হস্তান্তর করবে।ইউএনওদের কাজের ত্রুটি-বিচ্যুতি করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এখানে ২ শতাধিক ঘর নির্মাণ হচ্ছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অনিমের অভিযোগে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দীপক কুমার রায়,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান ছাড়াও পরিদর্শনে আসা প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা