সারাদেশ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মাগুরা : মাগুরার মহম্মদপুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর আলি শিকদার (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে উপজেলার ঘুল্লিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি একই গ্রামের মৃত আফতার শিকদারের ছেলে।

মৃতর চাচাতো ভাই ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজান শিকদার জানান, শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার আগে গোসল করার উদ্দেশে বিদ্যুৎচালিত মোটরের সুইচ অন করলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্ত্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা