সারাদেশ

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী : ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের বাসিন্দা হাসান মোল্যার দুই কন্যা শিশু লামিয়া (৮) ও লিজা (৩) শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে। সাঁতার না জানায় ওই দুই শিশুকে গোসল করতে গিয়ে এক পর্যায়ে তারা ডুবে যায়। আধা ঘণ্টা পর অন্যান্যরা টের পেয়ে খোঁজাখুঁজি করার সময় শিশু দুটিকে ভেসে উঠতে দেখে।

সাথে সাথে শিশু দুটিকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডা. শারমিন জাহান টুম্পা জানান, শিশু দুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা