সারাদেশ

লকডাউনে কুলখানি ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে লকডাউনের শর্ত ভঙ্গ করে বাড়িতে লোকসমাগম করে কুলখানি অনুষ্ঠানের আয়োজনের দায়ে বাড়ির মালিককে অর্থদণ্ড এবং সকল খাবার জব্দ করেছে ভ্রমমাণ আদালত।

আজ (শুক্রবার) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান গ্রামের লিটন মিয়ার বাড়িতে এই ভ্রমমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন।

তাছলিমা শিরিন বলেন, বাগজান গ্রামের লিটন মিয়া তার দাদার কুলখানি অনুষ্ঠানের আয়োজন করছেন-এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১১টার দিকে আমি ওই বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা পাই। সরকারি বিধি নিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং লোকসমাগমের মাধ্যমে জীবন বিপন্নকারী করোনা রোগের সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়ানোর অপরাধে ভ্রমমাণ আদালতের দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০ হাজার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি। পাশাপাশি দুই শতাধিক লোকের জন্যে আয়োজিত সকল খাবার জব্দ করে তা সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিমখানায় বিতরণ করেছি।

স্থানীয় দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা এবং পুলিশের সদস্যরা ভ্রমমাণ আদালতে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তাছলিমা শিরিন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা