সারাদেশ

কয়েক ঘণ্টা ব্যবধানে যমজ দুই বোনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেলার পৌর এলাকার কালীতলা এলাকায় হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে যমজ দুইবোন স্বর্ণা (১৭) ও সম্পা (১৭)। মঙ্গলবার (৬ জুলাই) কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে।

একই খাবার খেয়ে তাদের মা সাবিনা ইয়াসমিন ও খালাতো ভাই সিফাত চাঁপাইননবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্বর্ণা ও সম্পা নবাবগঞ্জ পৌর এলাকার কালীতলা এলাকার সাদিকুল ইসলাম রবির মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৫ জুলাই) রাতে পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই ও পরোটা কিনে পরিবারের সবাই খায়। এগুলো খেয়ে সাবিনা ইয়াসমিন, স্বর্ণা, সম্পা এবং সিফাত অসুস্থ্ হয়ে পড়েন। এরপর চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসেন তারা। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়িতেই স্বর্ণার মৃত্যু হয়। সম্পা গুরুত্ব অসুস্থ হলে আবারও ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর দেড়টার দিকে পথে তারও মৃত্যু হয়।

জানা গেছে, নবাবগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত দুই বোন।

সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান বলেন, যমজ দুই বোনের মৃত্যু খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো ধরণের অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তার দোকানের মোগলাই পরাটা খেয়ে আর কেউ অসুস্থ্ হয়নি। তবে বিষয়টি তিনি ভিডিও ফুটেজ দেখে বলতে পারবেন আসলেই তার দোকান থেকে মোগলাই পরাটা কিনেছে কি না।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক নাদিম সরকার বলেন, পরিবারটি দাবি করছে চারজনই পরোটা খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই ধারণা করছি, খাবারে বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে। পরীক্ষার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা