সারাদেশ

স্বাস্থ্যবিধি অমান্য ২৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিনে উপজেলার বিভিন্ন স্থানে সেনা টহল দিয়েছে। এ সময় যৌথ বাহিনীর অভিযানে কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ জনকে ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) পৃথক দুটি আদালতের একটি পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ, মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা মনোয়ার এবং সাভার ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন তাওকিরের নেতৃত্বে পরিচালিত আদালত। অপরটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২৫ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে জরিমানা করা হয়েছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ, মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা মনোয়ার ও সেনাবাহিনীর টহল টিমের প্রধান সাভার ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন তাওকিরের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানের ১৫ জন ব্যবসায়ীকে বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ১৬ হাজার ৬০০ টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ৯ জন ব্যবসায়ী ও ১ জন পথচারীকে ১০ হাজার ১০০ টাকা মোট ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা করে আদায় করেন। এ সময় ২৫ টি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে সারা দেশে দেওয়া কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় এদেরকে জরিমানা করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা