সারাদেশ

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর উপহার পেলো ১০হাজার পরিবার

নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি: মহামারী করোনা পরিস্থিতিতে অসহায়,দুস্থ ও কর্মহীনদের মাঝে খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ৯ টায় সদরের পৌর এলাকার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, লক্ষীছড়ি ও রামগড়ে অসহায়দের মাঝে ত্রাণ তুলে দেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনা মহামারি কারণে জেলার অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। তাদের মুখে হাঁসি ফুটাতে আমাদের এই কার্যক্রম চালু হয়েছে। কেউ জেনো না খেয়ে থাকে। সকলে ভালোভাবে খেয়ে জীবন যাপন করতে পারে সে লক্ষ নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, করোনা থেকে রক্ষা পেতে নিরাপদে থাকতে মাস্ক ব্যবহার,সচেতনতা বৃদ্ধি,সামাজিক দূরত্ব বজায় রাখাসহ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার বিকল্প নেই। তবেই পাহাড়ের মানুষ মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করতে পারবে। সচেতন না হলে করোনা থেকে কেউ রক্ষা পাবেনা বলে তিনি হুশিয়ার করেন সকলকে। করোনা যখন জেঁকে বসেছে পার্বত্য এই জেলায় তখনি লকডাউনে কর্মহীন অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। প্রধানমন্ত্রীর নির্দেশে এ জেলায়ও অসহায় কোন মানুষ যেন না খেয়ে থাকতে না হয় সে লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছে।

আওয়ামীলীগ,খাগড়াছড়ি জেলা পরিষদসহ সকল প্রশাসন। খাগড়াছড়ি বিভিন্ন উপজেলায় ৬ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সে সাথে চলমান কার্যক্রম মোট এরই মধ্যে ১০ হাজার পরিবারের হাতে খাদ্য উপহার তুলে দেওয়া হবে বলে জানা যায়। খাদ্য সামগ্রী (ত্রাণ) প্যাকেজে প্রতি পরিবারকে চাউল ১০ কেজি, ডাউল ১ কেজি, পেয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি ও আলু ২ কেজি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, আওয়ামীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, এতে অংশ নেয়। এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্ব-স্ব উপজেলার ইউএনও, ওসিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা