সারাদেশ

সেতুর সংযোগ সড়কের মাটি নেই, চলাচলে দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের একটি সংযোগ সেতুর নিচের মাটি অতি বর্ষণে সরে যাওয়ায় সেতুতে ওঠার মুখে এক পাশের পুরাতন আরসিসি ঢালাই ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচল ব্যহত ও জনদুর্ভোগ চরমে উঠেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, এই সড়কটি দিয়ে উপজেলার সদর থেকে শ্রীরামপুর ইউনিয়ন এবং শ্যামগ্রাম ইউনিয়নের মধ্যে একটি সংযোগ সড়ক। এটি পৌর এলাকার আলিয়াবাদ থেকে গোপালপুর ও নাছিরাবাদ হয়ে ওই দুইটি ইউনিয়নে সংযুক্ত হয়েছে। সেতুটির একপাশের মাটি ও পুরাতন আরসিসি ঢালাই সরে গেছে। সেতুর গোড়ায় গর্ত হওয়ায় গত কয়েকদিন যাবত যান চলাচল বন্ধ রয়েছে। পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে সেতু পার হচ্ছে। এছাড়া সেতুটি বেশ পুরনো এবং জরাজীর্ণ৷ সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে৷ প্রতিদিনই গর্তের আকার বড় হচ্ছে।

স্থানীয় পথচারী রহিম মিয়া বলেন, এটি ভেঙ্গে যাওয়ার ফলে বাধ্য হয়ে তাঁদের কৃষিপণ্য বিক্রির জন্য ৫ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে নিয়ে যেতে হচ্ছে। এতে পণ্য পরিবহনে দ্বিগুণ ভাড়াও গুনতে হচ্ছে।

অটোরিকশাচালক আক্কাস মিয়া বলেন, ‘আলিয়াবাদ, গোপালপুর, সাহেবনগর ও রেজতপুর গ্রামের সবাই এই রাস্তা দিয়ে গাড়ি চালান। মানুষ মালামাল নিয়ে এলে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারি না। যাত্রী নিয়ে গাড়িও চালাতে পারি না। শ্রীরামপুর ও শ্যামগ্রাম ইউনিয়নের হাজার হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়ত করে।

নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, যত দ্রুত সম্ভব ব্রিজের গোড়ার ভাঙা অংশটি মেরামত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় চেয়ারম্যানকে ইতিমধ্যে বলা হয়েছে এবং ব্রিজটি ভেঙে নতুন একটি ব্রিজ করার পরিকল্পনা রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা