সারাদেশ

নীলফামারীতে অবৈধ পথে আসা ৬টি ভারতীয় গরু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় অবৈধ পথে আসা ৬টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ গরু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) ভোর রাতে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ডিয়াবাড়ি গ্রাম থেকে গরুসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ওই উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের আমিজার রহমান (৫০),আলী হোসেন (৪২), নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আটগাও এলাকার ইসমাইল হোসেন (৪৫) এবং ভ দাউদ হোসেন (৪২)।

মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেছেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ভারতীয় এসব গরু অবৈধ পথে আনা হয়েছিলো। আটক ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা