সারাদেশ

হোটেলে খাওয়ার পর যমজ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে হোটেল থেকে আনা মোগলাই খাওয়ার পর অসুস্থ হয়ে মোসা. স্বর্ণা (১৭) ও মোসা. স্বপ্না (১৭) নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাসায় স্বর্ণা ও দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বপ্না মারা যায়।

মৃতরা চাঁপাইনবাবগঞ্জ শহরের কালীতলা মহল্লার ব্যবসায়ী সাদিকুল ইসলাম রবির মেয়ে। তারা নবাবগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী ছিল।

মৃতদের পরিবারের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারের হোটেল শাহজাহান সুইটস থেকে নিয়ে আসা মোগলাই খেয়ে তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও স্বর্ণা-সম্পার মা সাবিনা ইয়াসমিন ও সিফাত আলী নামে এক আত্মীয় গুরুতর অসুস্থ হয়েছেন।

মৃতদের বাবা সাদিকুল ইসলাম রবি জানান, গতকাল সোমবার (০৫ জুলাই) বিকেলে তিনি শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান সুইটস থেকে মোগলাই কিনে বাড়িতে এনে পরিবারের সবার সঙ্গে খান। এরপর রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা ও স্বপ্না এবং আত্মীয় সিফাত অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে স্বর্ণা ও তার মাকে চিকিৎসাসেবা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে স্বপ্না ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে আসার পর পরই স্বর্ণা মারা যায়। অন্যদিকে স্বপ্নার অবস্থা আশঙ্কাজনক হলে দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে বেলা দেড়টার দিকে স্বপ্নাও মারা যায়।

শাহজাহান সুইটস হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের বলেন, ভোরে সাদিকুল ইসলাম এসে জানান আমার হোটেলের মোগলাই খেয়ে নাকি তাদের পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়েছে। পরে বেলা ১০টার দিকে তিনি (সাদিকুল) জানান তার এক মেয়ের মৃত্যু হয়েছে। তবে সাদিকুল ইসলামের পরিবার ছাড়া আর কেউ আমার দোকানের মোগলাই খেয়ে অসুস্থ হননি।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুন্নাহার নাসু বলেন, খুব সকালে একই পরিবারের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে স্বর্ণা হাসপাতালে ভর্তির আগেই মারা যায়। স্বপ্নাকে ভর্তি করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

তিনি আরও বলেন, পরিবারের বক্তব্য অনুযায়ী হোটেলের খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া সকলের প্রচণ্ড পেট ব্যথা ও বমি হচ্ছিল। সাধারণত খাবারে সমস্যা থাকলে পরিবারের একাধিক সদস্য একসঙ্গে অসুস্থ হয়ে থাকে। তবে ময়নাতদন্ত ছাড়া প্রাথমিকভাবে হোটেলের খাবারের কারণে তাদের মৃত্যু হয়েছে এটি বলা যাবে না।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান ঢাকা পোস্টকে জানান, এ ঘটনায় মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা