সারাদেশ

দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন চলছে। এসময় কর্মহীন লোকেরা মানবিক জীবনযাপন করছেন। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে কুমিল্লার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাব্বির হাসান উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উপহার প্যাকেটের মধ্যে ছিল ১৫ কেজি চাল, তিন কেজি ডাল, তিন কেজি আলু, তিন কেজি চিনি, এক কেজি লবণ ও এক লিটার ভোজ্যতেল।
খাদ্যসামগ্রী ছাড়াও বিভিন্ন সড়কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভসসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করছে সেনাবাহিনী।

খাদ্যসামগ্রী বিতরণকালে লে. কর্নেল সাব্বির হাসান বলেন, করোনাভাইরাস মহামারির আগ্রাসন রোধকল্পে সরকারের দেয়া কঠোর বিধিনিষের শুরু থেকে সেনাবাহিনী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অসহায়, দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এ সহায়তা অব্যাহত থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা