সারাদেশ

ফ্রি অক্সিজেন দিচ্ছে "গোপালগঞ্জ বন্ধু মহল"

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ: করোনা মহামারির মধ্যে গোপালগঞ্জে অক্সিজেন সংকট দেখা দিলে ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে মাঠে নেমেছে একটি ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “গোপালগঞ্জ বন্ধু মহল”। গোপালগঞ্জের অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিবে এই সামাজিক সংঘঠনটি ।

মঙ্গলবার (৬ জুলাই) প্রাথমিক পর্যায়ে ২২টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ কার্যক্রম শুর করেছে। এর মধ্যে জেলার চার উপজেলায় ২টি করে ৮টি অক্সিজেন সিলিন্ডার ও বাকী ১৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে গোপালগঞ্জ জেলা সদরসহ সদর উপজেলার সাধারণ মানুষকে সেবা দেয়া হবে।

গোপালগঞ্জ উদীচী কার্যালয়ের সমানে এ অক্সিজেন সেবার অনুষ্ঠান উদ্বোধন করেন গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ বন্ধু মহল এর সদস্য গাজী তুষার আহম্মেদ বাঘা, নার্গিস সুলতানা, শাহনাজ নাজনীন বাবলী, মো. সাজেদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা