সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অর্ধেক দামে খাদ্যসামগ্রী বিক্রি

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: মহামারি করোনায় কর্মহীন এবং অসহায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাজার মূল্যের চেয়ে ৫০ শতাংশ ছাড়ে খাদ্যসামগ্রী বিতরণ করছেন "হাসিমুখ" নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটি প্রতিদিন বিকেল ৩ টা হতে বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা শহরের সমবায় মার্কেটের সামনে পসরা নিয়ে হাজির হয় সংগঠনের সদস্যরা। এসময় অনেকে খাদ্য সংগ্রহে ইচ্ছুক নারী পুরুষ আগে থেকেই সেখানে হাজির হয়। অনেকে লজ্জায় লাইনে না দাড়িয়ে দাঁড়ানোর জায়গায় ব্যাগ রেখে পরে খাবার সংগ্রহ করেন।

এখানে নিয়মিত চাল, ডাল, লবণ, আলু, ডিম, সয়াবিন তেল, আদা, রসুন, পেঁয়াজ, মসলা, সাবান, সবজিসহ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী রাখা হয়। এসব পণ্যর কোনটির দাম ২০ শতাংশ কমে এবং কোনটির ৩০ শতাংশ কমে তথা সর্বোচ্চ ৫০ শতাংশ কম দামে মালামাল তুলে দেওয়া হয় করোনায় কর্মহীন মানুষের মাঝে। তবে এখানে একটি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় ওষুধ। সেজন্য ভুক্তভোগীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র সঙ্গে আনতে হবে।

সেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ এর সভাপতি কারবালা মিঠুন জানান, লকডাউনে কাজ করতে না পেরে যেসব মানুষ বাজারমূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারছেন না, তাদের সহযোগিতার উদ্দেশ্যে আমাদের সংগঠন সহযোগিতা করে আসছে। তাই নিজেদের উদ্যোগে প্রতিদিন দেড়শ থেকে ২শত পরিবারকে বাজারের অর্ধেক দামে বাজার তুলে দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা বলেন, লকডাউনে কর্মহীন মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে হাসিমুখ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। যেখানে বিভিন্ন সমাজের ধনী ব্যক্তিরা নিবরতা পালন করছে, সেখানে হাসিমুখের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা