সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: করোনা মহামারীতে সাধারণ মানুষের মধ্যে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের দুর্দশার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে টিসিবির মাধ্যমে এ বিপনন কার্যক্রম শুরু করা হয়।

টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। এখানে প্রতিকেজি চিনি ৫৫ টাকায়, ডাল ৫৫ টাকায় এবং সয়াবিন তেল লিটার প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা সদরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, টেংকের পাড় ও বঙ্গবন্ধু স্কয়ারের মুক্ত মঞ্চে এই ৩টি স্থানে সাধারণ মানুষ লাইনে দাড়িয়ে ন্যায্যমূল্যের এসব পণ্য সংগ্রহ করছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমামা বারী জানান, জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সামাজিক দুরুত্ব রেখে ও স্বাস্থ্যবিধি মেনে টিসিবির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা