সারাদেশ

গাজীপুরে মৃত্যু৩, শনাক্ত ৬৫

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫৬ ও আক্রান্ত ১৩ হাজার ১৪২ জনে।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে ১৯৪ নমুনা পরীক্ষায় ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ২৪ জন, কালীগঞ্জে ৩ জন, কালিয়াকৈরে ২৫ জন, কাপাসিয়ায় ৪ জন ও শ্রীপুরে ৯ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯২ হাজার ৬৩৮ নমুনা পরীক্ষায় ১৩ হাজার ১৪২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ৪৪৪ জন, কালীগঞ্জে ৯১৭ জন, কালিয়াকৈরে ১ হাজার ৪৪৪, কাপাসিয়ায় ৮৫৫ ও শ্রীপুরে ১ হাজার ৪৪২ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান বলেন, তবে এ পর্যন্ত জেলায় নতুন তিনজনসহ ২৫৬ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৮৩ জন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা