সারাদেশ

রাস্তায় বাড়ছে যানবাহন,নামছে মানুষ বাড়ছে সংক্রামণ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: কঠোর লকডাউনের ৬ দিনের মাথায় রাস্তায় বাড়ছে যানবাহন। অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে মানুষ। সেই সাথে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে সর্বশেষ সরিষাবাড়িতে শেফালি বেগম নামে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৫৪ জনে দাঁড়াল।

করোনায় মারা যাওয়া ওই নারীটি সরিষাবাড়ি উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। নমুনা পরীক্ষায় ২ জুলাই তার করোনা সংক্রমণ শনাক্ত হয়। ৪ জুলাই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এছাড়া গত ২৪ ঘন্টায় ২৯৭ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৫২ শতাংশ। নতুন শনাক্ত নিয়ে জেলায় মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৩১৩৮ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় হোম আইসোলেশনে থেকে সদর উপজেলায় ৪০ জন ও সরিষাবাড়ি উপজেলায় ৫ জনসহ ৪৫ জন সুস্থ হয়েছেন। সবমিলিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৫৪৪ জন করোনা রোগী।

নতুন শনাক্ত ৫৮ জনের মধ্যে জামালপুর সদর উপজেলায় রয়েছেন ১৩ জন, মেলান্দহ উপজেলায় ৫ জন, মাদারগঞ্জ উপজেলায় ১০ জন, ইসলামপুর উপজেলায় ৫ জন, সরিষাবাড়ি উপজেলায় ১৩ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ৭ জন ও বকশীগঞ্জ উপজেলায় ৫ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্ত:

জামালপুর সদর উপজেলার ডিসি অফিসে ২ জন, বোষপাড়ায় ৩ জন, বানাকূড়ায় ১ জন, গোপালপুরে ২ জন, শেখেরভিটায় ১ জন, নয়াপাড়ায় ১ জন, ফায়ার সার্ভিসে ১ জন, মেস্টায় ১ জন ও নান্দিনায় ১ জন। মেলান্দহ উপজেলার উপজেলা পরিষদে ২ জন, হাজরাবাড়ীতে ২ জন ও মেলান্দহে ১ জন।

মাদারগঞ্জ উপজেলার পলিশায় ১ জন, মাদারগঞ্জ সদরে ৩ জন, বীর পাকেরদহে ১ জন, জুনাইলে ১ জন, চরবউলায় ১ জন, বাণীকূঞ্জে ১ জন, পৌরসভায় ১ জন ও বাকারচরে ১ জন। ইসলামপুর উপজেলার ইসলামপুর সদরে ৩ জন, গিলাবাড়ীতে ১ জন ও মলমগঞ্জে ১ জন।

সরিষাবাড়ী উপজেলার আদ্রায় ১ জন, পিংনা বাজারে ১ জন, শেখেরপাড়ায় ১ জন, মাইজবাড়ীতে ১ জন, টিকরাপাড়ায় ১ জন, দৌলতপুরে ২ জন, ধানাটায় ১ জ , পিংনায় ১ জন, তারাকান্দিতে ১ জন, মুলবাড়ীতে ২ জন ও সরিষাবাড়ী সদরে ১ জন। দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ সদরে ২ জন, বাজারপাড়ায় ২ জন, চিকাজানীতে ১ জন, পোল্যাকান্দিতে ১ জন ও ডালবাড়ীতে ১ জন।

বকশীগঞ্জ উপজেলার উপজেলা পরিষদে ১ জন, মালীরচরে ১ জন, শ্রীবর্দী পুরাতনে ১ জন, ছড়িপাড়ায় ১ জন ও বাংলাপাড়ায় ১ জন।

এসব তথ্য নিশ্চিত করে মঙ্গলবার (৬ জুলাই) সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতেই নাকানিচুবানি খাচ্ছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। লোকজনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ও ঘরের বাইরে আসা ঠেকাতে না পারলে জেলায় করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা