সারাদেশ

লকডাউনে বিয়ে, বর ও কনের পিতাকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও: করোনাকালীন বিয়ে অনুষ্ঠানে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় বিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দেয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার (২জুলাই) উপজেলা প্রশাসন সেই সাথে বর ও কনের পিতাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা বানিয়াপাড়া গ্রামের ভাগীরথ বর্মন পার্শবর্তী দক্ষিণ বটিনা শ্রী ইলেকশন এর মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে।শুক্রবার রাতে বরযাত্রী বিয়ে নিয়ে যাওয়ার কথা।।যথারীতি বর ও কনের ধুমধামের সঙ্গে কাপড় দিয়ে প্যান্ডেল বানানো হয়।চলে বিয়ের আয়োজনের আনুষ্ঠানিকতা। আত্বীয় স্বজনদের দাওয়াত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে গোপন সংবাদের খবরের ভিত্তিতে বর ও কনের বাড়িতে ছুটে যান এবং বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় প্যান্ডেল ভেঙ্গে দেন। সেই সাথে করোনাকালীন বিধিনিষেধ অমান্য করায় ছেলে ও মেয়ের বিয়ের আয়োজন করায় ছেলের পিতা ভগীরথকে ৫ হাজার টাকা কনের পিতা ইলেকশন (৪৫) ৫ হাজার টাকা জরিমানা করেন।

সাননিউউ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা