সারাদেশ

ফরিদপুরে লকডাউনের ২য় দিনে ১১ জনকে আটক

নিজস্ব প্রতিনিধি,বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে এক সপ্তাহের কঠোর বা সর্বাত্মক লকডাউনের প্রথম দিন থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

শুক্রবার (২জুলাই) লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ১১ জন পথচারী,ব্যবসায়ী এবং মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বাত্মক লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম উপজেলার বিভিন্ন স্থানে সক্রিয় ছিল। কঠোর লকডাউনের এর আগে প্রথম দিন বৃহস্পতিবার লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

কঠোর লকডাউনের প্রথমদিন থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। বৃহস্পতিবারের মতো শুক্রবারও জরুরি সেবা, ঔষধের দোকান ও কাঁচা বাজার ছাড়া সবধরনের দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ ছিল। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কসহ বোয়ালমারীর বিভিন্ন সড়কে টহল দিয়েছে পুলিশ।

সাননিউউ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা