সারাদেশ

লকডাউনে অ্যাম্বুলেন্সে বিয়ের যাত্রী, চেকপোস্টে ধরা

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো চট্টগ্রামেও সর্বাত্মক লকডাউন (কঠোর বিধিনিষেধ) চলছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

এমন পরিস্থিতিতে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে একদল নারী-পুরুষ অ্যাম্বুলেন্সে করে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। বহদ্দারহাট পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়তে হয় তাদের। পরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রীদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেন চেকপোস্টে দায়িত্বরত চট্টগাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। চালকের বিরুদ্ধে দেন মামলা।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট মোহাম্মদ সাহেদ।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সে বিয়ের যাত্রী পরিবহন করায় চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে বিয়েতে অংশ নিতে ১০ জন নারী-পুরুষের একটি দল অ্যাম্বুলেন্সে করে নতুন ব্রিজ এলাকার দিকে যাচ্ছিল। বহদ্দারহাট দিয়ে যাওয়ার সময় গাড়িটিকে চেকপোস্টে থামার জন্য পুলিশ সংকেত দেয়। এরপর অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে রোগীর পরিবর্তে বিয়ের যাত্রী পাওয়া যায়। তবে গাড়িতে বর বা কনে কেউ ছিলেন না।

অ্যাম্বুলেন্সটি কোনো হাসপাতালের, এ বিষয়ে জানতে চাওয়া হলে সাহেদ বলেন, এটি কোনো হাসপাতালের অ্যাম্বুলেন্স জানা যায়নি। সামনে শুধু অ্যাম্বুলেন্স লিখা ছিল। আমার কাছে মনে হয়েছে, যাত্রী পরিবহন করার জন্য সামনে অ্যাম্বুলেন্স লেখা হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলীর মইজ্জ্যাটেক এলাকায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অ্যাম্বুলেন্সটি যাত্রী পরিবহন করছিল। চালককে জরিমানা করা হয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা