সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর রানীনগরে গোপনে ধারণ করা অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল কাদের পিন্টু (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার পিন্টু উপজেলার আব্দুর রশিদ খন্দকারের ছেলে।

জানা যায়, রানীনগরের এক গৃহবধূর সঙ্গে একবছর পরিচয় হয় আব্দুল কাদের পিন্টুর। সে সুবাদে সাতমাস আগে এক বিকেলে গোপনে ধারণ করা অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনার পর ওই গৃহবধূ কাউকে কিছু জানাননি।

এরপর গত ২৮ জুন স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাত সাড়ে ৮টার দিকে আবারও পিন্টু ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে পিন্টু পালিয়ে যান।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী আব্দুল কাদের পিন্টুর বিরুদ্ধে মামলা করেন। মামলার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে পিন্টুকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ বলেন, ‘বৃহস্পতিবার রাতে মামলার পর অভিযান চালিয়ে পিন্টুকে গ্রেফতার করা হয়।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা