সারাদেশ

একশ বছরের গ্যারান্টি বাঁধে ৬ বার ভাঙন

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: একশ বছরের গ্যারান্টি দেয়া বাঁধে ২২ বছরে ছয়বার ভাঙন ধরেছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হুন্দাই কোম্পানির ত্রুটির কারণে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ বারবার ভাঙনের কবলে পড়ছে। এই বাঁধের একশ বছরের গ্যারান্টি দেয়া হয়ে হলেও এখন পর্যন্ত ২২ বছরে ছয়বার ভাঙনে কবলে পড়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

টাঙ্গাইল ও সিরাজগঞ্জ নদী শাসনের কাজ করেছে হুন্দাই কোম্পানি। তারা ৩৭৫ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধের আড়াই কিলোমিটার নির্মাণ করে। নির্মাণের ২২ বছরে বাঁধে ছয়বার ভাঙন দেখা দেয়। তাদের ডিজাইনে ত্রুটি আছে। তা না হলে বারবার কেন ভাঙবে। বাঁধ ভাঙনের আর কোনো কারণ দেখছি না।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

গত ২৯ জুন দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধের হার্ট পয়েন্ট জেলখানা ঘাটে হঠাৎ ১৫০ মিটার বাঁধ ধসে যায়। সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় বঙ্গবন্ধু যমুনা সেতু প্রকল্পের আওতায় ১৯৯৮ সালে আড়াই কিলোমিটার দীর্ঘ এই বাঁধটি নির্মাণ করা হয়। ৩শ ৭৫ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ হুন্দাই লিমিটেড এই শহর রক্ষা বাঁধ নির্মাণ করে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা