সারাদেশ

ইয়াবাসহ কারারক্ষী আটক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেট থেকে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটক কারারক্ষী ঢাকার ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে শাহিনুল ইসলাম (২৮)। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মমিন জানান, কারাগারের বাইরে থেকে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারে প্রবেশ করছিল কারারক্ষী শাহিনুল ইসলাম। একপর্যায়ে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত রক্ষীরা তাকে তল্লাশি করে।

এ সময় তার আন্ডারওয়ারের ভেতর থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা