ছবি : সংগৃহীত
অপরাধ

কারাগারে নূর হোসেনের ফোন ব্যবহার

গাজীপুর প্রতিনিধি: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন কারাগারে বসেই ব্যবহার করতেন মোবাইল ফোন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেল থেকে গত বুধবার (৫ জানুয়ারি) নূরের ব্যবহার করা একটি ফোন উদ্ধার করে কারাকর্তৃপক্ষ।

কারাগার-২ এর জেলসুপার আব্দুল জলিল শনিবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। কারাকর্তৃপক্ষ এরইমধ্যে ঘটনা জানতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে।

আব্দুল জলিল বলেন, কারাগার পার্ট-২ এর কনডেম সেলে বন্দি ছিলেন তিনজন; এরমধ্যে নূর হোসেনও একজন। তিনি নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। আমারা জানতে পারি তিনি কনডেম সেলে বসে গোপনে ব্যবহার করছেন। এই খবরে কনডেম সেলে ৫ জানুয়ারি অভিযান চলে। এ সময় একটি মিনি বাটন মোবাইল উদ্ধার হয়েছে।

জেলসুপার আরও জানান, কারাগারে মোবাইল ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি ভালোভাবে তদন্ত করা হচ্ছে। কীভাবে কারাগারের ভেতর মোবাইল আনা হয়েছে। মোবাইলের ঘটনা জানতে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারাকর্তৃপক্ষ।

নূর হোসেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা